কসবায় বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের বড় দুটি মৎস্য খামারে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে তাঁদের প্রায় ২০ লাখ টাকার পাঙাশসহ দেশীয় মাছ মরে গেছে।এর আগেও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামে বড় একটি দিঘিতে বিষ দিয়ে ৭৫ লাখ টাকা এবং একই উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দিয়ে চারটি পুকুরের প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে।মৎস্য খামারের মালিক ফিরোজ মিয়া ও তাঁর বড় ভাই কাউছার মিয়া বলেন, খামার দুটিতে মাছের খাবারসহ প্রায় ২০-২২ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন। বর্তমানে মাছ বিক্রি করলে ৩০ লাখ টাকায় বিক্রি করতে পারতেন। কিন্তু মাত্র পাঁচ-ছয় লাখ টাকার মাছ বিক্রি করেছেন। তাঁরা বলেন, অনেক মাছ রাতেই মরে ভেসে উঠেছে।কসবা থানার উপপরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, ক্ষতিগ্রস্তরা কাউকে সন্দেহ না করায় কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না।