প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়ন পরিষদের মাঠে গতকাল বৃহস্পতিবার চোরাচালান ও মাদকবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এসে শেষ হয়।বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাইয়ুল কাইউম।এ দিকে গত বুধবার রাতে বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে ভারতীয় ১০ বোতল ফেনসিডিলসহ দানু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।