কসবায় মুক্তিযোদ্ধা এবং ছাত্রলীগ নেতা বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের মরদেহ দাফনে অংশ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব কুদ্দুছ রেজা ও গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ খানকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।এ ছাড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদকের বহিষ্কার চেয়ে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে।গতকাল রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমজাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধুর খুনির দাফন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় সংসদের সদস্য সচিব কুদ্দুুছ রেজাকে বহিষ্কার করা হয়েছে। তবে কুদ্দুুছ রেজা মুঠোফোনে জানান, তিনি দাফন অনুষ্ঠানে অংশ নেননি। প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে।