কসবায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সিডিসি স্কুল মাঠে ডেসটিনি-২০০০ লিমিটেডের ক্রিয়েটিভ অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ডেসটিনির ডিস্ট্রিবিউটর ইকলিল আজম। উপস্থিত ছিলেন ডেসটিনির ডিস্ট্রিবিউটর ও কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা প্র্রমুখ।