কসবায় সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের শাহপুর গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার শাহপুর গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আবদুল আলীম ও হিরণ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবদুল কুদ্দুছ (৪০) নামের এক ব্যক্তি গুরুতর জখম হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।