কসবায় সন্ত্রাসী নিজাম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সন্ত্রাসী নিজাম বাহিনীর প্রধান নিজাম মিয়াকে (৩৫) গতকাল শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের হিসাব অনুযায়ী নিজামের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, হত্যার চেষ্টা ও মাদক নিয়ন্ত্রণ আইনে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী নিজাম মিয়াকে গতকাল সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠান। সন্ত্রাসী নিজাম মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের কালা মিয়ার ছেলে।