কসবায় সাত কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে সাত কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কসবা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কসবা পৌর শহরের পুরোনো বাজারের দক্ষিণ এলাকা থেকে গতকাল সকালে দুই কেজি ভারতীয় গাঁজাসহ বাহার মিয়া (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।