কসবায় সাব-পোস্ট মাস্টারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদ্বারে সাব-পোস্টমাস্টার মিন্টু ভূষণ দেবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাধন কান্তি চৌধুরী জানান, চণ্ডীদ্বার ডাকঘরের চারটি হিসাবের চার লাখ ৬০ হাজার টাকার সঞ্চয় ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগে গত বৃহস্পতিবার মিন্টুর বিরুদ্ধে মামলা করেছেন আখাউড়া উপবিভাগের ডাকঘর পরিদর্শক মো. ছিদ্দিক আলী। দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই মিন্টুকে চণ্ডীদ্বার ডাকঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান ডাকঘরে পোস্টাল অপারেটর হিসেবে বদলি করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ওসি সাধন কান্তি আরও জানান, পুলিশ মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। মামলার পর থেকে মিন্টু পলাতক রয়েছেন।