কসবায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে গত শুক্রবার সন্ধায় সাড়ে চার কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের গত শুক্রবার রাতে কসবা থানার পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় আখাউড়ার গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের হাবিলদার জোনাব আলী বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুজন মাদক ব্যবসায়ীকে গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদের জেলহাজতে পাঠান। গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলেন: কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত আবদুল কাদের পুত্র মিরু মিয়া (৫০) এবং একই ইউনিয়নের সুতারমুড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ফারুক মিয়া (৩০)।