কসবায় সড়কে ট্রাক আটকে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল মঙ্গলবার একটি ট্রাক বিকল হয়ে আটকে যাওয়ায় প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।জেলা সড়ক ও জনপথ সূত্র জানায়, উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের একটি নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তায় সকাল আটটার দিকে মালবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। এতে সেতুর দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ক্যারিং এসে ট্রাকটি সরিয়ে নিলে বেলা তিনটায় পুনরায় যান চলাচল শুরু হয়।