কসবায় ৫ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে পাঁচ বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রুহুল আমিন মিয়া নামের এক যুবককে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল ৭ সেপ্টেম্বর রাতে ওই মেয়েশিশুকে ধর্ষণ করে। গুরুতর অবস্থায় পরদিন সকালে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে রুহুলের (২৫) বিরুদ্ধে কসবা থানায় মামলা করা হয়। মামলার দায়েরের পর বিকেলে রুহুল আমিনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে রুহুলকে পাঠানো হয়েছে জেলহাজতে।