কসবায় ৫ লক্ষাধিক টাকার মাদকসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকায় গত বৃহস্পতিবার রাতে কসবা থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ৪৭৫ বোতল ফেনসিডিল, মদসহ মাদকসম্রাট জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে।এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক সুমন কুমার আদিত্য বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া জাকির হোসেনকে গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেল হাজতে পাঠান। জাকির হোসেন কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মন মিয়ার ছেলে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকায় জাকিরের একটি ভাড়া করা বাড়ি থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৭৫ বোতল ফেনসিডিল, মদসহ মাদকসম্রাট জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মালামালের মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।