কসবায় ৮০ কেজি গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ থেকে গত শনিবার সন্ধ্যায় ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। জব্দ করা গাঁজার মূল্য পৌনে তিন লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। কসবা বিজিবির হেডকোয়ার্টার্সের ল্যান্স করপোরাল প্রদীপ কান্তি দাস বলেন, বিজিবির জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া গাঁজা জব্দ করে গতকাল রোববার আখাউড়া শুল্ক দপ্তরে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।