কসাইকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বাজারে গতকাল বুধবার এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম আব্বাস আলী (৪৬)। তাঁর বাড়ি দিঘীপাড়া গ্রামে। অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সমর কান্তি বসাক তাঁকে জরিমানা করেন। পোরশা থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এএসআই রবিউল ইসলাম ওই কসাইকে আটক করেন।