প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা গরু কেটে বাজারে মাংস বিক্রি করার অপরাধে গতকাল রোববার বগুড়ার শেরপুরে নূর আলম (২৭) নামের এক কসাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের মানিকচাপড় বাজারে মরা গরুর মাংস বিক্রি করার সময় তাঁকে আটক করা হয়।