কসোভোকে স্বীকৃতি দেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কসোভোকে স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ। ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই দেশটিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে কসোভোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। উল্লেখ্য, সার্বিয়ার একটি প্রদেশ ছিল কসোভো। ১৯৯৯ সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল কসোভো। ২০০৮ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। কসোভোর বেশির ভাগই জাতিগতভাবে আলবেনীয়। তবে সেখানে সার্বীয়, বসনীয়, তুর্কিসহ কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সামুদ্রিক মৎস্য আইনের খসড়া অনুমোদনের জন্য ওঠানো হবে। বিশেষ প্রতিনিধি