কাঁকড়ার পোনা উৎপাদন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে স্থাপিত হ্যাচারিতে প্রথমবারের মতো কাঁকড়ার পোনা উৎপাদন শুরু হয়েছে। এ হ্যাচারিতে বছরে ৪০ লাখ কাঁকড়ার পোনা উৎপাদন হবে। পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হ্যাচারিতে উৎপাদিত পোনা থেকে কৃষকেরা বছরে ৩৯ কোটি টাকার কাঁকড়া রপ্তানি করতে পারবেন। গতকাল শনিবার সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ইউনিয়নের কলবাড়িতে স্থাপিত এ হ্যাচারিতে উৎপাদিত কাঁকড়ার পোনা পুকুরে অবমুক্ত করা হয়। দেশের উপকূলীয় অঞ্চলে বিকাশমান কাঁকড়া চাষ খাতের উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বাস্তবায়নে এবং শ্যামনগরের নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে কাঁকড়ার হ্যাচারিটি স্থাপন করা হয়। কলবাড়িতে হ্যাচারি কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) ফজলুল কাদের এসব কথা বলেন।