কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গার্মেন্টসে আগুন, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কারখানায় গত রোববার গভীর রাতে আগুন লেগে তুলা, সুতাসহ মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কারখানার ইলেকট্রিক্যাল ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, কারখানার উইভিং সেকশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সুতা ও কয়েকটি যন্ত্রপাতি পুড়ে গেছে। একই ধরনের কথা বলেন ডেমরার সারুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শওকত আলী জোয়ার্দ্দার। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।