কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের একটি ওয়ার্কশপ কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে গতকাল শনিবার রাতে দুজন শ্রমিক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী কারখানার শ্রমিক ও থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে কাঁচপুরের পূর্ব বেহাকৈরে আলীরাজ রিপেয়ারিং ওয়ার্কশপ নামের একটি কারখানায় গ্যাসের সিলিন্ডার দিয়ে লোহার আসবাব মেরামত করার সময় গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় শ্রমিক আল আমিন (২৭) ও হাবিবুর রহমানের (৪২) শরীরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই আল আমিন মারা যান। তাঁর শরীরের ৯০ ভাগ জায়গা পুড়ে যায়। আহত হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তঁাকে মৃত ঘোষণা করেন।
আল আমিন বরিশালের উজিরপুর উপজেলার মোদাচ্ছের মিয়ার ছেলে। হাবিবুর রহমানও একই উপজেলার বাসিন্দা।
ঢাকার ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ রাত পৌনে ১২টায় প্রথম আলোকে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। ঢাকার রমনা, ডেমরা ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ÿতাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।