কাঁচপুরে ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল মঙ্গলবার সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গায় গড়ে তোলা কাঁচাবাজার, দোকানসহ ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷
স্থানীয় লোকজন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় নজরুল ইসলাম, যুবলীগের নেতা আক্তার হোসেন, তাঁর ভাই সহিন মিয়া, আওয়ামী লীগের কর্মী মজিদ খান, আকমল হোসেন, আবদুল বারেক ও আমান খান সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন৷ এভাবে প্রতিদিন প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল৷ ১১ জুন কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে৷
উচ্ছেদ অভিযানে িছলেন নারায়ণগঞ্জের বিচারিক হাকিম রাকিব উদ্দিন, সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বসির উদ্দিন, সোনারগাঁ থানার ওসি রিজাউল হক, কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহম্মেদ প্রমুখ৷