কাঁচপুরে তেল কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের আল-ফালাহ তেল কারখানায় গতকাল সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
এলাকার কয়েক ব্যক্তি ও তেল কারখানার ব্যবস্থাপক রাজু আহামেঞ্চদ জানান, বিকেলে সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার ভেতরে বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে যায়।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ওই কারখানার শ্রমিক মালেক মিয়া, আবদুল খালেকসহ চারজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মিরন মিয়া প্রথম আলোকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি। দু-এক দিনের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।