কাঁচপুরে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কাঁচপুর সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সাবান ব্যবসায়ী আবু সাঈদ (৪৫) ও মাছ ব্যবসায়ী রেনু মিয়া (৫৫)।পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থেকে সকাল নয়টার দিকে ওই দুই ব্যবসায়ী একটি অটোরিকশা নিয়ে সোনারগাঁয় যাচ্ছিলেন। ১০টার দিকে কাঁচপুর সতুর ঢালে তাঁদের বহনকারী অটোরিকশাটি আটকা পড়ে। এ সময় ঢাকা থেকে ব্রহ্মণবাড়িয়াগামী তৃষা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাটির চালক ইয়াদুল ইসলাম। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।