কাঁচপুরে পোশাক শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গত রোববার রাতে দেলোয়ার হোসেন নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।দেলোয়ার পটুয়াখালীর সুবিদখালী উপজেলার নোমেনখালী গ্রামের আজিজ মিয়ার ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করেছেন দেলোয়ারের স্ত্রী খাদিজা আক্তার।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, কাঁচপুরে এসকোয়্যার পোশাক কারখানার পেস্টিং শাখায় কর্মরত শ্রমিক দেলোয়ার হোসেন রোববার রাতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে কাঁচপুর সেতুর পাশে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের ঢালে ফেলে রাখে। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।