কাঁচপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সোমবার একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।এ ঘটনার পর মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তিন ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।