কাঁচপুরে রড কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল শুক্রবার একটি রড উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম স্টিল মিলস কোম্পানি (প্রা.) লিমিটেডের কারখানায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। এ সময় বৈদ্যুতিক সাবস্টেশন ও কারখানার ভেতরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খন্দকার আবদুল জলিল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।