কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে গতকাল সোমবার সকালে দ্রুতগামী একটি যাত্রাবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে একসঙ্গে নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, বেলা ১১টায় কাঁচপুর বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মা মোমেনা খাতুন (৪০) ও তাঁর ছেলে মনির হোসেনকে (১২) চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মোমেনা খাতুন বন্দর উপজেলার দেওয়ানবাগ গ্রামের বাসিন্দা ঈমান আলীর স্ত্রী। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ বাদী হয়ে ঘাতক অজ্ঞাত বাসের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে।