কাঁচপুরে সড়ক দুর্ঘটনায়পোশাকশ্রমিক আহত যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বাসচাপায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। আহত আম্বিয়া বেগম (২৫) কাঁচপুরের এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড কারখানায় কাজ করেন।এ ঘটনার পর উত্তেজিত জনতা ভৈরব থেকে ঢাকাগামী ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড় ও অপর প্রান্তে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী যানজটের কবলে পড়ে শতাধিক যাত্রী চরম দুর্ভোগ পোহান।