কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবায় অবৈধভাবে ইট পোড়ানোর চেষ্টার অভিযোগে কাঁচা ইট পানি দিয়ে ভিজিয়ে নষ্ট করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার ফুদকিপাড়ায় ওই অভিযান চালানো হয়। পবার ইউএনও রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিদর্শক মিজানুর রহমান ও নগরের শাহমখদুম থানার পুলিশ অংশ নেয়। ইটভাটার মালিকের নাম মতিউর রহমান। জানা গেছে, তাঁরা প্রায় পাঁচ হাজার ইট তৈরি করেছে। ইট পোড়ানোর জন্য ভাটায় সাজানো হচ্ছে। কিন্তু সেই ভাটার কোনো চিমনি তৈরি করা হয়নি। ওই ভাটায় ইট পোড়ানোর কোনো লাইসেন্সও নেই।
ইউএনও রাজ্জাকুল ইসলাম জানান, ইটভাটার পাশেই রয়েছে আমবাগান। অথচ আমবাগান এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করা নিষেধ।