কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরে ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। অথচ রমজানের কিছুদিন আগেও এখানে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হতো।উপজেলা সদরের কাঁচাবাজারে গতকাল রোববার সকালে স্থানীয় যুবলীগ নেতা গোলাম মোস্তফা ও সংস্কৃতিকর্মী পার্থরাজ দেবসহ অনেক ক্রেতাকেই কাঁচা মরিচের দাম শুনে হকচকিত হয়ে পড়তে দেখা যায়। এ সময় তাঁরা ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বলেন, হাতে গোনা কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীর সিন্ডিকেটের কাছে নবীনগরের মানুষ দীর্ঘদিন ধরে পুরোপুরি জিম্মি হয়ে আছে। তা না হলে ঢাকায় যেখানে ১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, নবীনগরে তা ৩০০ টাকা হবে কেন?