কাঁচা মরিচের দাম আবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কাঁচা মরিচের দাম আবার বেড়েছে। গতকাল শনিবার প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ দাম এ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

শিবগঞ্জ সদরের কাঁচাবাজারের তিন-চারজন সবজি বিক্রেতা বলেন, এক মাস আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম উঠেছিল ১০০ টাকা পর্যন্ত। পরে এ দাম কমে ২৪ টাকায় নেমে আসে। কিন্তু এখন আবার দাম বাড়তে শুরু করেছে। মূলত টানা বর্ষার কারণে মরিচখেত নষ্ট হওয়ায় এ দাম বাড়ছে।

উপজেলার বানাইল মহল্লার আজমল হোসেন (৪০) বলেন, ‘গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। কিন্তু আজ শনিবার কিনতে হলো ১২০ টাকা দিয়ে।’

সবজি বিক্রেতা আবদুর রশিদ (৪৫) বলেন, গাছ মরে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।