কাঁচি, আঙুর, মৌমাছি বেছে নিলেন ৮ নারী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের বরাদ্দ করা ১০টি প্রতীকের (আঙুর, কাঁচি, গ্যাসের চুলা, চুড়ি, চকলেট, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম) মধ্যে তিনটি প্রতীক বেছে নিয়েছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদের আট প্রার্থী। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভায় তাঁদের এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীকগুলো হলো, কাঁচি, আঙুর ও মৌমাছি।

আজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার প্রতীকগুলো বরাদ্দ দেন।

সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড (১,২ ও ৩) কাউন্সিলর পদে নাসরিন খাতুন কাঁচি, শামসুন্নাহার আঙুর ও সেলিনা বেগম মৌমাছি প্রতীক পান। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড (৪,৫ ও ৬) কাউন্সিলর পদপ্রার্থী মাছুমা খাতুন কাঁচি, লাকী খাতুন আঙুর ও হাফিজা খাতুন মৌমাছি প্রতীক পান। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড (৭,৮ ও ৯) কাউন্সিলর পদপ্রার্থী হাসনাহেনা কাঁচি ও নাজমা খাতুন আঙুর প্রতীক পান।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, নির্বাচন কমিশন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য ১০টি প্রতীক বরাদ্দ দিয়েছে। তবে এই পৌরসভায় আট নারী প্রার্থী অন্য প্রতীকগুলো না নিয়ে কাঁচি, আঙুর ও মৌমাছি প্রতীক বেছে নিয়েছেন।