কাঁঠাল খেয়ে ২৭ জন অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম রৌমারীতে আজ শনিবার সকালে কাঁঠাল খেয়ে চার পরিবারের ২৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ কয়েকজন সাংবাদিকদের বলেন, আজ সকালে রৌমারী যাদুরচর ইউনিয়নের বকবান্দা গ্রামে গাছ থেকে চারটি পাকা কাঁঠাল পাড়া হয়। পরে তা গাছের মালিক চার পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয়। সকালে পরিবারের লোকজন কাঁঠাল খান। পরে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন মজিবর রহমান বলেন, কাঁঠাল খাওয়ার পর মাথা ঘোরা শুরু হয়। এরপর অসুস্থ হয়ে পড়ি।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অলক কুমার সরকার সাংবাদিকদের জানান, কী কারণে এ অসুস্থতা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।