কাঁঠালবাগানে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাড়ির সামনে থেকে হালিমা খাতুন (৩০) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, হালিমাকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। কলাবাগান থানার এসআই আবদুল আলীম বলেন, খবর পেয়ে গতকাল সকালে কাঁঠালবাগান এলাকায় ছয়তলার একটি বাড়ির সামনে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। হালিমার মা আমেনা খাতুন অভিযোগ করেন, ওই বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে হালিমার বিয়ে হয় দেড় বছর আগে। সাইফুল নেশাগ্রস্ত। তিনি হালিমাকে মারধর করতেন। তাঁর শ্বশুর ও শাশুড়িও নির্যাতন চালাতেন। শেষ পর্যন্ত তাঁকে হত্যা করে ছাদ থেকে লাশ ফেলে দেওয়া হয়েছে।