কাঁঠালিয়ায় স্বামীর হাতে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছিটকি গ্রামে শনিবার গভীর রাতে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খুনের অভিযোগে আবদুল হামেদ হাওলাদারকে (৮৭) গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে ছিটকি গ্রামের আবদুল হামেদ হাওলাদারের সঙ্গে তাঁর স্ত্রী পরী বেগমের (৭০) ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আবদুল হামেদ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরী বেগমকে বাঁচাতে এসে আবদুল হামেদের দায়ের কোপে তাঁর বোন নুরী বেগম আহত হন। তাঁকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।খবর পেয়ে পুলিশ গতকাল রোববার সকালে গ্রামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ আবদুল হামেদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত পরীর ভাই আবুল বাশার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আবদুল হামেদ বয়সের কারণে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাংসারিক বিষয় নিয়ে এ খুনের ঘটনা ঘটে।