কাঁঠালিয়ায় হামলা দেবর-ভাবিকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি-সংক্রান্ত বিরোধের কারণে জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া মোষেরহাট খেয়াঘাট এলাকায় এক গৃহবধূ এবং তাঁর দেবরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত গৃহবধূ শাহীনুর বেগম (৩০) ও দেবর আ. হামেদকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আ. হামেদ জানান, জমি-জমা নিয়ে চাচাতো ভাই আ. রহমানের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। আ. রহমান ও তাঁর ছেলেরা বিভিন্ন সময় তাঁদের হত্যার হুমকি দিয়ে আসছে। শুক্রবার রাতে আ. রহমান, তাঁর তিন ছেলে ও অজ্ঞাত তিন-চারজন রামদা এবং লাঠি নিয়ে অতর্কিতে তাঁদের বাড়িতে ঢুকে তিনি ও তাঁর ভাবি শাহীনুর বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি।