কাঁঠালে ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে কাঁঠালে ফরমালিন দেওয়ায় দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সদর থানার ওসি জিয়াউল হক বলেন, গত সোমবার রাতে পটুয়াখালীর হেতালীয়া বাঁধ ঘাটে খন্দকার আড়ত থেকে ফরমালিন দেওয়া কাঁঠাল জব্দ করে পুলিশ৷ এ সময় আড়তের মালিক ফোরকান খন্দকার ও কর্মচারী মোস্তফাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম হাফিজ আল আসাদ দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ করা কাঁঠাল নষ্ট করার নির্দেশ দেন৷