কাঁঠালের ভেতর থেকে গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় তা আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার গভীর রাতে
চট্টগ্রাম রেলস্টেশনে তিনটি কাঁঠালের ভেতর থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা ট্রেন সোমবার রাত ১২টায় বটতলী রেলস্টেশনে এসে পৌঁছায়। তখন মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি দল ট্রেনের ভেতরে অভিযান চালায়। এ সময় তিনটি কাঁঠালসহ একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
জাকির হোসেন বলেন, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে কাঁঠালগুলোর ভেতর গাঁজাভর্তি। সন্দেহ হওয়ায় কাঁঠালগুলো চিরে
এর ভেতরে ছয় কেজি গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।