কাঁঠালের সঙ্গে কিসের শত্রুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর গ্রামে যৌথ মালিকানাধীন একটি কাঁঠালবাগানের প্রায় তিন হাজার কাঁঠাল কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।বাগানের মালিক সাইফুল ইসলাম ও ফজলুল হক জানান, তাঁরা দুজন মিলে সন্ধানপুর গ্রামে দুই একর জমির ওপর কাঁঠালের বাগানটি করেন। বাগানে তিন শতাধিক গাছে এবার প্রায় পাঁচ হাজার কাঁঠাল ধরেছিল। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা তিন হাজার কাঁঠাল কেটে ফেলে দেয়।ঘাটাইল থানা সূত্র জানায়, এ ব্যাপারে বাগানের অংশীদার ফজলুল হক লিখিত অভিযোগ দিয়েছেন। পাশের কাত্রা গ্রামের সাইফুল, সাইদ, নজরুল, রফিকুল, ফজলু, রাজ্জাক ও সুরুজ নামে সাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।তবে অভিযুক্ত রাজ্জাক বলেন, সাইফুল ও ফজলুলের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ থাকলেও ওই বাগানের কাঁঠাল কাটার ঘটনায় তিনি জড়িত নন।