কাঁঠালের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে গড়ে উঠেছে জাতীয় ফল কাঁঠাল বেচাকেনার সবচেয়ে বড় হাট। এখানে প্রতিদিন বিকিকিনি হচ্ছে লাখো টাকার কাঁঠাল। সুনাম ছড়িয়ে পড়ায় পাবনার কাঁঠাল চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর থাকে কাঁঠাল বেচাকেনার এই হাট। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, তেমন রোগবালাই না থাকায় এ বছর বাজারে কাঁঠালের ভালো দাম পাচ্ছেন চাষিরা। কলমের মাধ্যমে জাতীয় ফলের আবাদ ছড়িয়ে দিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের পাশে স্থানটি পরিচিত লিচু এলাকা বলে। এবার সেখানে যুক্ত হয়েছে জাতীয় ফল কাঁঠালের নাম

এখানে গড়ে উঠেছে কাঁঠাল বেচাকেনার সবচেয়ে বড় হাট

ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর থাকে হাট

গ্রাম থেকে কাঁঠাল এনে এই হাটে বিক্রি করেন চাষি ও ব্যাপারীরা

কাঁঠাল কিনে প্রথমে স্তূপ করেন পাইকার ব্যবসায়ীরা

ট্রাকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জেলায়

প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যায়

প্রতিটি ট্রাকে দেড় লাখ টাকার অধিক কাঁঠাল নিয়ে যাওয়া হয়

সুনাম থাকায় পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে পাবনার কাঁঠাল