কাঁদানে গ্যাসের ৩৩ শেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম ফটকের পাশের নালা থেকে পরিত্যক্ত অবস্থায় কাঁদানে গ্যাসের ৩৩টি শেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের ব্যাগে ভর্তি এই শেলগুলো উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসব শেল উদ্ধার করে। এর মধ্যে একটির শুধু খোলস ছিল। তবে সব শেলই মেয়াদোত্তীর্ণ। এগুলোর গায়ে মেয়াদ শেষ হওয়ার সময় ২০১১ ও ২০১২ সাল উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে এগুলো পুলিশের বলে মনে হচ্ছে না। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।