কাইজেন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল রোববার সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়নবিষয়ক কাইজেন সম্মেলন হয়েছে। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও জাইকার আয়োজনে এতে জেলার ছয়টি উপজেলার ২২টি দপ্তরের প্রধান ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে তাঁরা নিজেদের দপ্তরের ইতিবাচক পরিবর্তন মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। সকাল ১০টায় জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে আলোচনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক যোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুল আজিজ প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি|