কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু হাসপাতালের কর্মকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের কোনো নেতাকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কবিরউদ্দিন আহমেদকে মারধর করেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের কয়েকজন নেতা। তাঁরা হাসপাতালের সভাকক্ষে ব্যবস্থাপনা পর্ষদের বৈঠক চলাকালে হামলা চালান।এ বিষয়ে হাসপাতালের পরিচালক এ আর খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।