কাউখালী বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির। ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম দ্বীন মোহাম্মদ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. মনিরুজ্জামান সভাপতি, মো. শাহ আলম সাধারণ সম্পাদক এবং কাজী বেলায়েত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।