কাউখালী-সুগারমিল সড়কে যান চলাচল বন্ধ করল ইউপিডিএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদার দাবিতে রাঙামাটির কাউখালী-সুগারমিল সড়কে গত বুধবার থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল বৃহস্পতিবার জিপ মালিক সমিতি এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ও থানায় অভিযোগ করেছে।রাণীরহাট জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, ইউপিডিএফের নেতারা দীর্ঘদিন ধরে কাউখালী-সুগারমিল সড়কে চলাচলকারী যানবাহন থেকে নির্দিষ্ট হারে চাঁদা দাবি করে আসছেন।