কাউখালীতে আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কাউখালী উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বেকুটিয়া গ্রামের লোকজন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এ মিছিল করেন। মিছিল শেষে বেকুটিয়া ফেরিঘাট এলাকার নতুন বাজার মোড়ে জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির তালুকদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কচা নদীর বেকুটিয়ায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পিরোজপুরের কচা নদীতে বেকুটিয়া সেতু নির্মাণের জন্য চীন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বক্ষরিত হয়।