প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতা তারিফুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা সদরে কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল রোববার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।এদিকে গতকাল বিকেলে জানাজা শেষে উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুরের লাশ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা কাউখালী বন্দরে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে গত শনিবার সন্ত্রাসীরা তারিফুরকে অপহরণ করে তাঁর ওপর নির্যাতন চালায়। পরে সন্ত্রাসীরা তাঁকে একটি ইটভাটায় ফেলে যায়। শনিবার রাতে তারিফুর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।