কাউখালীতে বাসচাপায় ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল শুক্রবার সকালে বাসচাপায় বিউটি আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার চর বাশুরি গ্রামের হারুন মিয়ার মেয়ে। বিউটি কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিউটি তার মায়ের সঙ্গে বাড়ি থেকে উপজেলার মুক্তারকাঠি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে ঝালকাঠি-কাউখালী সড়কের চর বাশুরি গ্রামের দুলাল মিয়ার বাড়ির সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিউটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় নিহত বিউটির বাবা বাদী হয়ে বাসের চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ বাসটি জব্দ করেছে।