কাউছার হত্যার প্রতিবাদে আবারও অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরিতে নির্বাচনী সহিংসতায় গুলিতে যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ সন্ধ্যায় ইউপি নির্বাচনের ভোট গণনার সময় খালিয়াজুরি উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই গোলাম কাউছার (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক ও পরদিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে।
এরপর ২৬ মার্চ নিহত কাউছারের ভাই আরিফুল ইসলাম খালিয়াজুরি উপজেলার চেয়ারম্যান, সদর ইউনিয়নের জয়ী চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোশেফ, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক এবং আর্মড পুলিশের এসআই ফজলুল হকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গত বৃহস্পতিবার কাউছারের জানাজার সময় আওয়ামী লীগের নেতারা সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে জামগাছতলায় সমাবেশ হয়। সমাবেশ অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।