কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলায় গত মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
তাঁরা হলেন রংপুর সদর উপজেলার বোতলা গ্রামের অমূল্য কুমার (৪০) ও ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের পূর্বখাটিয়া দীঘি গ্রামের জয়নাল মিয়া (৭০)। অমূল্য কুমার স্থানীয় বিআরডিবি কার্যালয়ে এমএলএসএস পদে চাকরি করতেন।
থানার পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জয়নাল মিয়া রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি সেতু বাজার এলাকায় এবং ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের হলদীবাড়ী খোপাতী গ্রামের পাশে অমূল্য কুমার দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।