কাউনিয়ায় কোচের চাপায় নিহত দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলার পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে নৈশকোচের চাপায় দুজন নিহত হয়েছেন।তাঁরা হলেন ট্রাক্টরের চালক ফরিদুল (২৫) ও তাঁর সহযোগী ফারুক (২৬)। তাঁদের বাড়ি লালমনিরহাটের তিস্তা এলাকায়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফিজ জানান, রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পরিবহনের একটি কোচ একটি ট্রাক্টরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন প্রাণ হারান। নৈশকোচটি লালমনিরহাট থেকে ঢাকা যাচ্ছিল। কোচটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।